লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিসে নতুন সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সৌদি আরব

ফ্রান্সের রাজধানী প্যারিসে নতুন একটি সৌদি সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ফ্রান্স সফরের সময় এই গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা জানানো হয়।

সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই কেন্দ্রটি আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের সংস্কৃতি, ইতিহাস এবং সৃজনশীল বৈচিত্র্যকে ফরাসি জনগণের সামনে তুলে ধরবে। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করবে। মূলত সৌদি এবং ফরাসি শিল্পী, লেখক, বুদ্ধিজীবী ও সৃজনশীল ব্যক্তিদের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই এর অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যৌথ উদ্যোগের নতুন সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই কেন্দ্রটি আন্তর্জাতিক পর্যায়ে সৌদি শিল্পী ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতি আরও সুসংহত করবে। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি যৌথ সাংস্কৃতিক প্রকল্প বাস্তবায়নেও এই প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা পালন করবে।

প্যারিসে এই কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্তকে সৌদি-ফ্রান্স সম্পর্কের ক্রমবর্ধমান উন্নয়নের একটি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। রিয়াদ এর মাধ্যমে তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির পাশাপাশি সমসাময়িক সৃজনশীল কর্মকাণ্ডকেও বিশ্ব দরবারে তুলে ধরতে চায়। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাংস্কৃতিক উপস্থিতি বাড়ানোর যে প্রচেষ্টা সৌদি আরব চালিয়ে যাচ্ছে, প্যারিসের এই নতুন কেন্দ্র সেই উদ্যোগকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

প্যারিসে নতুন সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সৌদি আরব

প্রকাশিত হয়েছে: ১০:০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬