লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের সফরে ঢাকায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুই দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দুই দিনের সফরে ঢাকায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬