লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ককটেল বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: তথ্য উপদেষ্টা

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, গতকালের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সরকার এর তীব্র নিন্দা জানায়। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলছে। নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনৈতিক মন্তব্য হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এমন বক্তব্য দেওয়ার অধিকার তার রয়েছে। তবে দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার কাছ থেকে সরকার আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করে।

এখনও কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার ২৪ ঘণ্টাও পূর্ণ হয়নি। সরকারের পক্ষ থেকে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কোনো রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করার পরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, তবে সরকার ঘটনাটিকে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সেটিই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার এই ঘটনায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার সরকারি কলেজ মাঠে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং পুনরায় বিদ্যুৎ আসার পর নাহিদ ইসলাম বক্তব্য শুরু করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন এবং সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন যে, প্রশাসনের সহযোগিতায় পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। যদিও তিনি হামলাকারীদের বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি, তবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে দাবি করেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

সাভারে ককটেল বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: তথ্য উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: ০৩:২১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬