লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি শিক্ষক লুইস দে লা ফুয়েন্তে ও শিষ্য স্কালোনি

২০১৭ সালের নভেম্বর মাসে মাদ্রিদের উপকণ্ঠে ‘সিউদাদ দেল ফুটবল’-এ আয়োজিত এক কোচিং কোর্সে শুরু হয়েছিল এক বিশেষ সম্পর্কের যাত্রা। সেই ক্লাসরুমে তৎকালীন ছাত্র লিওনেল স্কালোনি এবং শিক্ষক লুইস দে লা ফুয়েন্তের মধ্যে যে বুদ্ধিবৃত্তিক আদান-প্রদান ছিল, তা আজ ৯ বছর পর এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এবার আর ক্লাসরুমে নয়, তারা একে অপরের মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপ ফাইনালের ডাগআউটে।

সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে দে লা ফুয়েন্তে জানান, স্কালোনি সবসময় সামনের সারিতে বসতেন এবং অত্যন্ত মনোযোগী ছিলেন। তিনি শুধু শুনতেনই না, বরং প্রতিটি বিষয়ে প্রশ্ন তুলতেন এবং বিতর্কে জড়াতেন। দে লা ফুয়েন্তের মতে, তখনই বোঝা গিয়েছিল স্কালোনির মধ্যে বিশেষ কিছু আছে। ক্লাসের আরেক সহপাঠী পাবলো ওরবাইজ জানান, স্কালোনি এবং দে লা ফুয়েন্তের মধ্যকার প্রাণবন্ত আলোচনা সবাই উপভোগ করতেন। কার্লোস গুরপেগির মতে, স্কালোনির মধ্যে সেই সময় থেকেই একজন বড় কোচ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা ও প্রতিযোগিতামূলক মানসিকতা ছিল স্পষ্ট।

দে লা ফুয়েন্তে তখন স্পেনের অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্বে ছিলেন এবং এর আগে ২০১৫ সালে উয়েফা অনূর্ধ্ব-১৯ ইউরো জয় করেছিলেন। অন্যদিকে, স্কালোনি তখন হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন। ফাইনালের আগে শিষ্যকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে দে লা ফুয়েন্তে বলেন, স্কালোনির অদম্য কৌতূহল এবং নিজের মত প্রকাশের সাহস তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। স্কালোনিও তার গুরুর অবদানের কথা স্বীকার করে জানান, লাস রোজাসে কোচিং কোর্সের সময় লুইস তাকে নানাভাবে সহায়তা করেছিলেন এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।

পেশাদার অর্জনের দিক থেকে অবশ্য স্কালোনি কিছুটা এগিয়ে। ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে প্রথম কোপা আমেরিকা জয়ের পর তিনি বিশ্বকাপ ও আবারও কোপা আমেরিকা জিতেছেন। অন্যদিকে, দে লা ফুয়েন্তে দুই বছর আগে স্পেনকে ইউরো জেতানোর গৌরব অর্জন করেছেন। দে লা ফুয়েন্তে জানান, ফুটবলার ও মানুষ হিসেবে স্কালোনির সঙ্গে তার মূল্যবোধের অনেক মিল রয়েছে। সাফল্য ক্ষণস্থায়ী হলেও ব্যক্তিগত সম্পর্ককে তিনি বেশি গুরুত্ব দেন। ফাইনাল ম্যাচ নিয়ে রসিকতা করে স্কালোনি জানিয়েছেন, দে লা ফুয়েন্তেকে ফোন করার পরিকল্পনা থাকলেও প্রতিপক্ষ হওয়ার কারণে তা আপাতত স্থগিত রেখেছেন। তবে ম্যাচ শেষে যে একে অপরের সঙ্গে যোগাযোগ করবেন, তা নিশ্চিত।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি শিক্ষক লুইস দে লা ফুয়েন্তে ও শিষ্য স্কালোনি

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬