লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিলেন কোচ স্কালোনি

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে আবারও রেফারিং নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এর আগে শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার প্রতি রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। তবে স্কালোনি এই অভিযোগকে স্রেফ সোশ্যাল মিডিয়ার গল্প হিসেবে আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছেন।

সংবাদ সম্মেলনে স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর ফুটবলে কোনো দলের জন্য বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, “ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর চালুর পর কাউকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করা প্রায় অসম্ভব। এখন ভিএআরে দ্বৈত ব্যাখ্যার সুযোগ খুব কম। ২০২৬ সালে এসে প্রযুক্তির এত ব্যবহার হচ্ছে যে নিয়মগুলো পরিষ্কার।”

মিসরের বিপক্ষে ম্যাচটিতে তাদের একটি গোল বাতিল এবং পেনাল্টির আবেদন নাকচ হওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে স্কালোনি জানান, লিসান্দ্রো মার্টিনেজের পায়ের ওপর পা রাখা হয়েছিল, যা ফাউল হিসেবেই গণ্য। তিনি বলেন, “সেটি সামান্য হোক বা বেশি—ফাউল তো ফাউলই। এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না।”

আর্জেন্টিনার প্রতি এমন অভিযোগ নতুন কিছু নয় বলে মনে করেন এই বিশ্বকাপজয়ী কোচ। তিনি বলেন, “১৯৮৬ বিশ্বকাপেও বলা হয়েছিল আমরা বিশেষ সুবিধা পাচ্ছি। আর্জেন্টিনা সব সময়ই শক্তিশালী দল। অনেকেই চায় না আমরা জিতি, খেলোয়াড়রা বিষয়টি বোঝে। আমরা বরং এটাকে ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করি।”

সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবকে গুরুত্ব না দেওয়ার পরামর্শ দিয়ে স্কালোনি বলেন, “এর একমাত্র সমাধান হলো সোশ্যাল মিডিয়া না পড়া। এখন ছোট একটি বিষয়ও অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়। আজকাল যে কেউ প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু লিখে দিতে পারে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। কিন্তু আমরা এসব নিয়ে মোটেও ভাবছি না।”

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬ আয়োজনের উদ্যোগ

আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিলেন কোচ স্কালোনি

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬