লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি সমর্থকদের আরও আনন্দ দিতে চান স্কালোনি

বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ দল হিসেবে নেই ঠিকই, কিন্তু বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন আয়োজিত সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরও একটি আনন্দ দিতে পারলে আমরা খুশি হব।

বিশ্বকাপ চলাকালীন পুরো সময়জুড়ে বাংলাদেশিদের এই উন্মাদনা বিশ্বমিডিয়ার নজর কেড়েছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি এবং আলবিসেলেস্তের জার্সিতে শহর ছেয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বারংবার উঠে এসেছে এই চিত্র। হাজার হাজার কিলোমিটার দূরে বসেও সেই দৃশ্যগুলো স্কালোনিকে বিশেষভাবে নাড়া দিয়েছে।

এদিকে, আগামীকাল আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। ইতিমধ্যে স্পেন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। সেই ফাইনালে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ইংল্যান্ডকে হারানোর অপেক্ষায় আছে স্কালোনির শিষ্যরা।

জনপ্রিয় সংবাদ

বেতন বকেয়া রেখেই কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ কর্মীকে অব্যাহতি

বাংলাদেশি সমর্থকদের আরও আনন্দ দিতে চান স্কালোনি

প্রকাশিত হয়েছে: ০২:১৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬