লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বরে ৬১ জন নিহতের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই ৬১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হলেও বাকি তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

রোববার (১৯ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়েছে। তাদের মূল লক্ষ্য হলো, প্রকৃত অভিযুক্তদের শাস্তির আওতায় আনা এবং কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

একই দিন সকালে তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের হাতে পৌঁছায়। এতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় আরও রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর, ডিএমপি কমিশনার এবং তৎকালীন পুলিশ ও র‌্যাব প্রধান।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অভিযোগ করেন যে, তৎকালীন সময়ে শাপলা চত্বরে নিহতদের লাশ গুমের চেষ্টা করা হয়েছিল, যার ফলে অনেক তথ্যই শুরুতে পাওয়া যায়নি। তবে তাদের কাছে সংরক্ষিত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী ৬১ জনের মৃত্যুর বিষয়টি তদন্তে উঠে এসেছে। এ সময় হেফাজতের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও মুফতি হারুন ইজহারসহ সংগঠনটির একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামে সৎ ব্যবসায়ীদের গুণাবলি ও সততার পুরস্কার

শাপলা চত্বরে ৬১ জন নিহতের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

প্রকাশিত হয়েছে: ০২:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬