লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শরিফুলের জোড়া আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে অস্বস্তি

মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিং তোপে বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে দারুণ লড়াই করছে। শরিফুল ইসলামের জোড়া আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বেশ অস্বস্তিতে পড়েছে।

ম্যাচের তৃতীয় ওভারে তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ার প্রথম উইকেট তুলে নেন। জেক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ওপেনার ম্যাট রেনশ ১০ বল খেলে ৮ রান করে থার্ড স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচ হন। ২২ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর অষ্টম ওভারে আক্রমণে এসে শরিফুল ইসলাম অজিদের ওপর চড়াও হন। ওভারের দ্বিতীয় বলেই ট্রাভিস হেডকে বোল্ড করেন এই বাঁহাতি পেসার। বলটি ইনসাইড এজ হয়ে সরাসরি স্টাম্পে আঘাত হানে, যার ফলে ২২ রান করে হেডকে সাজঘরে ফিরতে হয়।

ঠিক চার বল পরেই শরিফুল আবার আঘাত হানেন। এবার তার শিকার মার্নাস লাবুশেন। বলের গতিপথ বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে যান তিনি। লাবুশেন মাত্র ৯ বল খেলে ৪ রান সংগ্রহ করেন। শরিফুলের এই জোড়া আঘাতে ৪১ রান তুলতেই অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

এর আগে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে মিচেল স্টার্কের তোপে পুরো দল ৬৪ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেছিলেন শরিফুল ইসলাম। ব্যাট হাতে সর্বোচ্চ রান করার পর বল হাতেও নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে শরিফুল নিজের সামর্থ্যের জানান দিলেন।

জনপ্রিয় সংবাদ

সিলেটের ওসমানীনগরে লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

শরিফুলের জোড়া আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে অস্বস্তি

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬