লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা স্পষ্ট নয়: চিফ প্রসিকিউটর

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী প্রক্রিয়ায় বা কোন স্ট্যাটাসে সেখানে রয়েছেন, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য বাংলাদেশের কাছে নেই। আজ সোমবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে এবং তাকে ফিরিয়ে আনার সব ধরনের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে যে, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে। এ বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ওই সংবাদমাধ্যমটি বিস্তারিতভাবে উল্লেখ করেনি যে সাবেক এই প্রধানমন্ত্রী সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন নাকি অন্য কোনো স্ট্যাটাসে অবস্থান করছেন। তাই সুনির্দিষ্ট তথ্য ছাড়া ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। বাংলাদেশ এখন পর্যন্ত স্পষ্টভাবে তার স্ট্যাটাস সম্পর্কে না জানায়, ভারতীয় আদালতের অনুমতির বিষয়টি ঠিক কী অর্থে বলা হয়েছে তাও পরিষ্কার নয়।

এদিকে, জুলাই বিপ্লবে ভূমিকার অভিযোগে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে বলে জানান মো. আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনে এই আসামিদের ভূমিকার কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এই নৃশংস অপরাধের দায় আসামিদের অবশ্যই নিতে হবে এবং ট্রাইব্যুনাল তাদের সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।

জনপ্রিয় সংবাদ

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া, দুই বছর ধরে কমছে উৎপাদন

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা স্পষ্ট নয়: চিফ প্রসিকিউটর

প্রকাশিত হয়েছে: ০৬:৩২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬