লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, জারি ১৪৪ ধারা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার কালীগঞ্জ ঘাটে একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজনকে কেন্দ্র করে দ্বন্দ্ব ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন শেষ পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতাটি বন্ধ ঘোষণা করেছে। গত ৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামী ৪ ও ৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিল। উভয় দলই তাদের আয়োজনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলামকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন।

বিএনপির আয়োজিত নৌকাবাইচ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা জানান, তারা ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু তাদের মঞ্চের পাশে আরেকটি মঞ্চ তৈরি করে ৪ ও ৫ সেপ্টেম্বর আয়োজনের প্রস্তুতি শুরু করেন। সেলিম রেজা বলেন, উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, নৌকাবাইচ এলাকার ঐতিহ্য হওয়ায় তারা এটি আয়োজনের চেষ্টা করছেন।

অন্যদিকে জামায়াত আয়োজিত প্রতিযোগিতার সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু জানান, মন্ত্রী অসুস্থ থাকায় তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি বুঝতে পেরে বিএনপির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয় এবং পরে জামায়াতও পাল্টা অভিযোগ জানায়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রতিযোগিতাটি বন্ধ করা হয়েছে। উভয় পক্ষ প্রশাসনের সাথে কথা বললে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, নৌকাবাইচকে কেন্দ্র করে দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন যে, কোনো পক্ষই প্রশাসনের অনুমতি নেয়নি এবং পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয়রা এই আয়োজনের ব্যাপারে উৎসাহী থাকলেও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে প্রতিযোগিতাটি বন্ধ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের উদ্যোগে দ্রুত বিষয়টির সমাধান হবে এবং স্থানীয় ঐতিহ্যের এই আয়োজন আবারও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

চীনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ড্র করল বাংলাদেশ হকি দল

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, জারি ১৪৪ ধারা

প্রকাশিত হয়েছে: ১০:০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬