লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে বিশ্বকাপ জয়ের আনন্দ উৎসবে ফোয়ারা ভেঙে কিশোর নিহত

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। এই ঐতিহাসিক জয়ের পর দলটির দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের বাঁধভাঙা উল্লাস মুহূর্তের মধ্যে এক মর্মান্তিক বিষাদে রূপ নিয়েছে। সোমবার ভোরে পশ্চিম স্পেনের পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের সিউদাদ রদ্রিগো শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রায় ১২ হাজার বাসিন্দার ঐতিহাসিক প্রাচীরঘেরা এই শহরে বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের জন্য শত শত মানুষ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ফোয়ারার চারপাশে জড়ো হয়েছিলেন। স্থানীয় সময় রাত ১২টার কিছুক্ষণ পর হঠাৎ করেই স্মৃতিস্তম্ভটির ওপরের অংশটি ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই ১৩ বছর বয়সী এক কিশোর প্রাণ হারায় এবং আরও দুইজন আহত হন।

দেশের জরুরি সেবা বিভাগ এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এমন আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় সিউদাদ রদ্রিগো নগর কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, পুরো শহর আজ এই অকাল মৃত্যুতে শোকাহত। কর্তৃপক্ষ নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের যে আনন্দ উৎসবে রূপ নেওয়ার কথা ছিল, তা আজ এক নির্মম ট্র্যাজেডিতে পরিণত হলো।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

স্পেনে বিশ্বকাপ জয়ের আনন্দ উৎসবে ফোয়ারা ভেঙে কিশোর নিহত

প্রকাশিত হয়েছে: ১২:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬