লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার

থাইল্যান্ডের ব্যাংকক থেকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের বিষয়ে নিজের অবস্থান ও সাংবিধানিক নিয়ম ব্যাখ্যা করেন স্পিকার।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি দেশের বাইরে থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানেন না। রাষ্ট্রপতি কী করবেন বা না করবেন, সেটি তাঁর জানা নেই উল্লেখ করে স্পিকার বলেন, রাষ্ট্রপতি হলেন দেশের প্রথম ব্যক্তি। তবে সাংবিধানিক নিয়মের কথা উল্লেখ করে তিনি জানান, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তবে সেই পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হবে। এরপর সংসদীয় রীতি অনুযায়ী আগামী ৯০ দিন বা তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী দায়িত্ব স্পিকারের নেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সংবিধানে ঐতিহ্যগতভাবেই এটি লেখা রয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এই সময়ের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এটিই সংসদের মূল অবস্থান। নির্ধারিত সময়ের আগে সফর সংক্ষিপ্ত করার বিষয়ে জানতে চাইলে স্পিকার জানান, গতকাল বৃহস্পতিবার তাঁর মেডিকেল চেকআপ শেষ হয়েছে এবং ঢাকায় তাঁর কিছু ব্যক্তিগত কাজ থাকায় তিনি দুই দিন আগেই ফিরে এসেছেন। এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন তিনি।

গত কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রের খবর অনুযায়ী, তিনি আজ বা কালের মধ্যে পদত্যাগ করতে পারেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিজের বিদায়ের প্রস্তুতির কথা জানিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স গতকাল রাত ১০টা ২৩ মিনিটে তিন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে বিষয়ের সংবেদনশীলতার কারণে সূত্রগুলো নাম প্রকাশ করতে রাজি হয়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। সেই অনুযায়ী, ২০২৮ সালের এপ্রিলে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

দেশে ফিরে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার

প্রকাশিত হয়েছে: ০৮:১৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬