লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র বৃহস্পতিবার (২৩ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংকক যান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী তার আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে। সেই অনুরোধের প্রেক্ষিতে তিনি শুক্রবার দেশে ফিরছেন।

স্পিকারের সফর সংক্ষিপ্ত করার কারণ সম্পর্কে জানতে চাইলে সচিবালয়ের ওই কর্মকর্তা জানান, গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সেই প্রেক্ষাপটেই স্পিকারের এই দ্রুত ফেরা এবং আশা করা যাচ্ছে যে শুক্রবারের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

দালাল ও টেস্ট বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে ফিরছেন স্পিকার

প্রকাশিত হয়েছে: ০৪:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬