লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডে সিরিজেও হার দিয়ে বাংলাদেশের শুরু

জিম্বাবুয়ে সফরে টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও পরাজয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১১৬ রানে অলআউট হয়ে গেছে টাইগাররা।

এর আগে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে জয়ের ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে, ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। মাত্র ১৭ রানেই ৩ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে দলের সংগ্রহ ৬৬ রানে পৌঁছালেও, শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না।

পরবর্তীতে বাংলাদেশের ইনিংস ধসে পড়ে এবং শেষ ৭ উইকেট মাত্র ৫০ রানের ব্যবধানে হারায়। ফলে, ৩৩.১ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় পুরো ইনিংস। ব্যাটারদের চরম ব্যর্থতার কারণে সহজ লক্ষ্যও স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এমন ব্যাটিং বিপর্যয়ে ম্যাচটি হাতছাড়া হয় টাইগারদের।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে, আগস্টের শেষ সপ্তাহ থেকে কর্মী যাত্রা শুরু

ওয়ানডে সিরিজেও হার দিয়ে বাংলাদেশের শুরু

প্রকাশিত হয়েছে: ০৫:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬