লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিভির পর্দায় ম্যানসিটি-অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের সঙ্গে ক্রিকেটের রোমাঞ্চ

ক্রীড়াপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ জমজমাট। টিভির পর্দায় ফুটবল ও ক্রিকেটের একাধিক রোমাঞ্চকর লড়াই সরাসরি উপভোগ করা যাবে। ফুটবল ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ক্লাব প্রীতি ম্যাচ। বিকাল ৫টায় ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে। এছাড়া সন্ধ্যা ৬টায় জোহর দারুল তা’মিজ ও চেলসি এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লিভারপুল ও মোনাকোর ম্যাচটি ফ্যানকোড ও ওয়ান ফুটবলে সরাসরি দেখা যাবে। এমিরেটস কাপের লড়াইয়ে সন্ধ্যা ৭টায় আর্সেনাল ও বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচটি ফ্যানকোডে সম্প্রচারিত হবে।

ক্রিকেটের মাঠেও থাকছে উত্তেজনার আমেজ। ভোর ৫টায় সিপিএল ২০২৬-এ সেন্ট কিটস ও ত্রিনবাগো মুখোমুখি হবে, যা স্টার স্পোর্টস ও ফ্যানকোডে দেখা যাবে। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে আজ তিনটি ম্যাচ রয়েছে। বিকাল ৪টায় সানরাইজার্স লিডস ও ওয়েলশ ফায়ারস (উইমেন) এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সানরাইজার্স লিডস ও ওয়েলশ ফায়ারস (মেন) এর ম্যাচ রয়েছে। এছাড়া রাত ১১টায় লন্ডন স্পিরিট ও বার্মিংহাম ফিনিক্সের ম্যাচটি স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে।

জনপ্রিয় সংবাদ

জুডিশিয়াল পে কমিশন পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি গঠন

টিভির পর্দায় ম্যানসিটি-অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচের সঙ্গে ক্রিকেটের রোমাঞ্চ

প্রকাশিত হয়েছে: ০১:০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬