লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট গ্রেগরি স্কুলে দেশের প্রথম জাদুঘর তৈরিতে সমঝোতা স্মারক

দেশের কোনো বিদ্যালয়ে প্রথম জাদুঘর তৈরির এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি বা টিজিএস। "রক্ষা এবং সংরক্ষণ" স্লোগানকে সামনে রেখে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘদিনের মূল্যবান ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার লক্ষ্যে এই বিশেষ জাদুঘরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘদিনের একনিষ্ঠ সাবেক গ্রেগরিয়ানদের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফসল হিসেবে এই জাদুঘরটি স্কুল প্রাঙ্গণেই গড়ে তোলা হচ্ছে।

এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি স্কুল প্রাঙ্গণে দি গ্রেগরিয়ান সোসাইটি এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে টিজিএসের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সহ-সভাপতি (১৯৭৪ ব্যাচ) রিজওয়ান খাইর এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ সালের রিচার্ড গোমেজ, স্কুলের শিক্ষকবৃন্দ এবং টিজিএসের সদস্যবৃন্দসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত গ্রেগরিয়ান সোসাইটির সদস্যরা এই জাদুঘর নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

স্কুল কর্তৃপক্ষের বিশ্বাস, এই জাদুঘরটি শত বছরের পুরনো এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস সংরক্ষণে এবং শিক্ষার্থীদের অর্জনকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ নভেম্বর, ২০২৬ তারিখে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জনপ্রিয় সংবাদ

পরিবেশ রক্ষা করা ইসলামের দৃষ্টিতে একটি অনন্য ইবাদত

সেন্ট গ্রেগরি স্কুলে দেশের প্রথম জাদুঘর তৈরিতে সমঝোতা স্মারক

প্রকাশিত হয়েছে: ০১:০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬