লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৫ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী-পুরুষদের একটি স্থানে জড়ো করে রাখার বিষয়টি নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে চকরিয়া এবং নরসিংদী জেলার বাসিন্দা রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ বলছে, একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকাগুলোকে ব্যবহার করে সাগরপথে মালয়েশিয়ায় লোক পাচারের চেষ্টা চালিয়ে আসছে। উদ্ধারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিপিটির নিন্দা ও প্রতিবাদ

টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৫ জন উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০২:৩২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬