লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টার দিকে শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকে নিজের বিভাগের একটি ব্যানার টাঙাতে যান আরিফুল। কাজ করার সময় দুর্ঘটনাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আটকে যান। তাৎক্ষণিকভাবে পুরো হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও প্রশাসন দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।

চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব জানান, অ্যাম্বুলেন্সের জন্য তাকে রাত ১০টার দিকে ফোন করা হয়। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি প্রস্তুত ছিল এবং আসার সাথে সাথেই ব্যবস্থা নিয়ে তাকে দ্রুত পাঠিয়ে দেওয়া হয়। তবে অ্যাম্বুলেন্সের কর্মীদের তথ্য অনুযায়ী, সম্ভবত দুর্ঘটনা ঘটার পরপরই আরিফুল ঘটনাস্থলে মারা যান।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে তিন মাসের বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার

চবিতে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৩:০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬