লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদও তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে দুটি ভিন্ন রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা ও স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হতে পারে, এমন বিবেচনায় তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

এছাড়া একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে সংগঠনের সহসভাপতি নাজিফা জান্নাতকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের আদর্শ ও স্বচ্ছতা রক্ষার স্বার্থেই কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ছাত্র ইউনিয়নের নীতি অনুযায়ী, একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করা সংগঠনের সাংগঠনিক নীতির পরিপন্থি।

পদত্যাগ গৃহীত হওয়ার পর মেঘমল্লার বসু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ছাত্র ইউনিয়ন তার কাছে একটি রাজনৈতিক শিক্ষার স্কুলের মতো। তিনি আরও উল্লেখ করেন যে, সংগঠনের শিক্ষা ও আদর্শ তার মধ্যে সবসময় থাকবে এবং স্বৈরাচার, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের লড়াই অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় বাম ও মধ্যপন্থী তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ)-এর প্রতিষ্ঠাকালীন ১০১ সদস্যের কাউন্সিলে মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ যুক্ত হন। এরপরই তারা ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিনকে বাধ্যতামূলক অবসরে 

ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ

প্রকাশিত হয়েছে: ০৪:০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬