লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে বিস্ফোরক স্বাগতা

জনপ্রিয় তারকাদের ঝলমলে জীবনের আড়ালের অজানা গল্প নিয়ে নির্মিত নতুন সেলিব্রিটি টকশো ‘স্টার স্টোরিজ’। এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রচারিতব্য এই পর্বে উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠবেন তিনি।

আড্ডার এক পর্যায়ে স্বাগতা শোবিজ ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন যে, ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, রাজনীতি, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিংয়ের প্রভাব অনেক বেশি। এই পরিস্থিতির কারণে অনেক যোগ্য শিল্পী কাজ থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। স্বাগতা আরও জানান, ভালো কাজ করা সত্ত্বেও তাকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে তার মতো আরও অনেকেই হতাশ হয়ে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও সমসাময়িক সমাজ ব্যবস্থা নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন এই অভিনেত্রী। স্বাগতা বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে মানুষেরা দ্বিতীয়-তৃতীয় বিয়ে মেনে নিয়েছে, লিভ টুগেদার মেনে নিয়েছে কিন্তু নিজে এগুলোর মধ্যে জড়িয়ে গেলে সেটা মানতে পারে না; এসব ঘটনা তো ওপেনলি হচ্ছে। মানুষ এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছে, ভিউ হচ্ছে। তার মানে আমাদের সোসাইটি এসব দেখতে পছন্দ করে।’

অনুষ্ঠানটিতে শোবিজের কাজের বাইরেও প্রেম, বিয়ে, মিডিয়া পলিটিক্স এবং ব্যক্তিগত নানা অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন স্বাগতা। এছাড়াও দর্শকদের জন্য থাকছে ফান অ্যান্ড গেম এবং বিশেষ র‌্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের মজার সব তথ্য সামনে আসবে। নাবিলা মারজুক প্রযোজিত এই অনুষ্ঠানটি ‘আগামীর সময় এন্টারটেইনমেন্ট’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় অভিযান চালিয়ে ৬৩ কেজি পলিথিন জব্দ

ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে বিস্ফোরক স্বাগতা

প্রকাশিত হয়েছে: ০৪:০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬