লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০০। বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দিনব্যাপী ‘আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০টায় বরিশাল বাংলাদেশ মেরিন একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এই ক্রীড়া ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে ফ্রি স্টাইল, ব্যাক স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক ও বাটারফ্লাই—এই চার ভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৪৪ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, নিয়মিত চর্চা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। এছাড়া ক্রীড়া চর্চার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিরাজিস সাদিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশালের কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান (জি), এনইউপি, পিএসসি, বিএন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। নিয়মিত আন্তঃবিভাগীয় ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জনপ্রিয় সংবাদ

ঘুষ ও উচ্ছেদের প্রতিবাদে নরসিংদীতে সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে: ১১:০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬