লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের কিনব্রিজ থেকে সরছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ

সিলেট নগরের অন্যতম পরিচিতি ও ঐতিহ্যবাহী কিনব্রিজের একাংশ আড়াল করে রাখা ‘আই লাভ সিলেট’ নামের সাইনেজটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

প্রশাসক জানান, তিনি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। সাইনেজটি সরিয়ে অন্য কোনো দৃষ্টিনন্দন স্থানে স্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুতই এটি নতুন স্থানে স্থানান্তর করা হবে। এর আগে বৃহস্পতিবারই প্রথম আলোর অনলাইনে বিষয়টি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে কিনব্রিজের একাংশ আড়াল হওয়ার বিষয়টি উঠে আসে।

প্রায় ৯০ বছর আগে সুরমা নদীর ওপর নির্মিত কিনব্রিজ সিলেটের ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। তবে গত এক সপ্তাহ ধরে ব্রিজটির উত্তর অংশের বাঁ পাশে নদীতীরে ‘আই লাভ সিলেট’ সাইনেজ নির্মাণের কারণে ব্রিজটির একাংশ ঢাকা পড়ে যায়। এই নির্মাণকাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, সিলেট সার্কিট হাউসের বিপরীতে সুরমা নদীর তীরে উঁচু করে পাকা ভিত্তির ওপর আলোকসজ্জিত সাইনেজটি নির্মাণ করা হচ্ছিল। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সাইনেজটিতে ‘আই লাভ সিলেট’ লেখার পাশাপাশি সিলেট সিটি করপোরেশন ও একটি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের লোগো রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কনসার্টে গায়ক হাসানকে বোতল ছুড়ে মারার ঘটনায় সংগীত অঙ্গনে ক্ষোভ

সিলেটের কিনব্রিজ থেকে সরছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ

প্রকাশিত হয়েছে: ০৩:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬