লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বার্নহ্যামকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান তার চিঠিতে বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, এই বিজয় যুক্তরাজ্যের জনগণ এবং লেবার পার্টির পক্ষ থেকে বার্নহ্যামের নেতৃত্বের প্রতি আস্থারই প্রতিফলন। তার নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চিঠিতে তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের আদর্শ এবং দুই দেশের জনগণের নিবিড় যোগাযোগের ভিত্তিতে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন ও সাংস্কৃতিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বিস্তৃত হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের বন্ধুত্বের সেতুবন্ধ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে উল্লেখযোগ্য অবদান রাখছেন। চিঠিতে তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য অ্যান্ডি বার্নহ্যামকে আমন্ত্রণ জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, প্রতিবাদে ছিঁড়ে ফেললেন শিক্ষার্থীরা

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

প্রকাশিত হয়েছে: ০১:৪৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬