লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর রুদিয়ানসাহ

ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে অনন্য এক ভূমিকা পালন করছেন ১৭ বছর বয়সী কিশোর রুদিয়ানসাহ। প্রিয় সুপারহিরো সুপারম্যানের লাল-নীল পোশাক পরে তিনি পোড়া জমির ওপর ছুটে বেড়াচ্ছেন এবং পাইপ দিয়ে জ্বলতে থাকা পিটভূমিতে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

পালাংকারায়া শহরের আশপাশের পোড়া ও বিবর্ণ ভূমিতে রুদিয়ানসাহর উজ্জ্বল সুপারম্যানের পোশাক সহজেই স্থানীয়দের নজর কাড়ছে। তার বাবা মুলিয়াদির গড়ে তোলা স্থানীয় স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ দলের সঙ্গে যোগ দিয়ে তিনি এই কাজে অংশ নিচ্ছেন। ২০২৩ সাল থেকে স্কুলের সময়ের পর তিনি বাবার সঙ্গে এই কাজে আসলেও, চলতি বছর মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি ব্যতিক্রমী এই উপায় বেছে নিয়েছেন। তার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে উৎসাহ তৈরি করা। অগ্নিনির্বাপণের সময় পাইপ হাতে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা লাখ লাখবার দেখা হয় এবং দেশটির বনমন্ত্রী তাকে ‘বননায়ক’ হিসেবে আখ্যায়িত করেন।

কাজের সুবিধার জন্য রুদিয়ানসাহ মাঠে যাওয়ার আগে পোশাকটি সামান্য ভিজিয়ে নেন, যাতে আগুনের তাপে সেটি সহজে পুড়ে না যায়। এছাড়া পরিচ্ছন্নতার জন্য প্রতিদিন রাতে পোশাকটি ধুয়ে রাখেন। তার বাবা মুলিয়াদি জানান, ২০২০ সালে তাদের স্বেচ্ছাসেবী দল গঠনের পর এবারের দাবানলই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। দীর্ঘ খরার কারণে কূপসহ পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।

ইন্দোনেশিয়া সরকারের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটিতে ২ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে, যা রাজধানী জাকার্তার আয়তনের প্রায় তিন গুণ। এবারের দাবানলে আগের এল নিনো মৌসুমগুলোর তুলনায় বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার অতিরিক্ত সেনা ও বিমান মোতায়েনের নির্দেশ দিয়েছে। দাবানলের ধোঁয়া এরই মধ্যে প্রতিবেশী মালয়েশিয়াতেও পৌঁছেছে।

ভবিষ্যতে বনরক্ষী হওয়ার স্বপ্ন দেখা রুদিয়ানসাহ অন্য স্বেচ্ছাসেবী ও অগ্নিনির্বাপকদের মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে এল নিনোর প্রভাব আরও তীব্র হওয়ায় খরা ও দাবানলের মতো পরিস্থিতি ভবিষ্যতে আরও ভয়াবহ হতে পারে।

জনপ্রিয় সংবাদ

৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, সময়সূচি চূড়ান্ত

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর রুদিয়ানসাহ

প্রকাশিত হয়েছে: ০১:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬