লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। গত বছরের ভয়াবহ বিপর্যয়ের ক্ষত কাটিয়ে ওঠার আগেই এই বন্যায় প্লাবিত এলাকাগুলো থেকে দুই শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, বোট এবং হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারকারীরা পানিতে আটকে পড়া গাড়িচালক এবং প্লাবিত ঘরবাড়িতে বন্দি বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১,৩০০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। গভর্নর সতর্ক করে বলেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেগুলো এখনও ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উভালদে এলাকার কাছে বন্যার পানিতে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় একজন ভেসে যান। এছাড়া, গুয়াদালুপ নদীর উপচে পড়া পানিতে একটি মোবাইল হোম ভেসে গিয়ে কের কাউন্টিতে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, গুয়াদালুপ নদীতে একটি বিশাল এবং প্রাণঘাতী বন্যার ঢেউ আছড়ে পড়েছে। গত বছরের ৪ জুলাই এই নদীটির অববাহিকাতেই ভয়াবহ বন্যা হয়েছিল, যাতে ক্যাম্প মিস্টিকের শিশু এবং কাউন্সিলরসহ ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গুয়াদালুপ নদীর কিছু অংশের পানি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩০ ফুটেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বাসিন্দাদের জরুরি ভিত্তিতে উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত তিন দিনে উভালদে কাউন্টিতে সর্বোচ্চ ২৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং অন্যান্য এলাকায় প্রায় ১২ ইঞ্চি (৩০.৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার পর্যন্ত এই অঞ্চলে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

গুয়াদালুপ নদীর কিছু অংশের পানি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩০ ফুটেরও (৯.১ মিটার) বেশি বৃদ্ধি পাওয়ায় আবহাওয়াবিদেরা বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নির্দেশ দিয়ে বলেছেন, "এখনই নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নিন!

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস জানিয়েছে, গত তিন দিনে উভালদে কাউন্টিতে সর্বোচ্চ ২৮ ইঞ্চি (৭১.১ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির নতুন মহাসচিব পদে আলোচনায় চার শীর্ষ নেতার নাম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১২:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬