লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

সিইসি জানান, নির্বাচনি মাঠের বর্তমান পরিবেশ সন্তোষজনক। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ভোটের মাঠে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আদলে ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনেও একটি মনিটরিং সেল সক্রিয় থাকবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

আদাবরে রামদা-চাপাতি নিয়ে বাড়ি দখলের চেষ্টা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬