লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত শুক্রবার (২১ আগস্ট) মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই ওই আসনটি শূন্য বলে গণ্য হবে।

এই শূন্য আসনে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি অবগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিব, স্পিকার, ডেপুটি স্পিকার এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল দফতরে অনুলিপি পাঠানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিটি দ্রুত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৭:৩৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬