লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস নিয়ে শুভ-ফারিয়ার ‘ঠিকানা বাংলাদেশ’

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ মুক্তির প্রস্তুতি শুরু করেছে। এই সিনেমার প্রচারণার অংশ হিসেবে ঐতিহাসিক ২৫ জুলাই সিনেমাটির প্রথম পোস্টার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। অনম বিশ্বাস পরিচালিত এই সিনেমার প্রচারণার যাত্রা শুরু হলো পোস্টার প্রকাশের মধ্য দিয়ে।

সিনেমাটির মূল উপজীব্য হলো ১৯৭১ সালের ২৫ জুলাই ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক ম্যাচ। মুক্তিযুদ্ধের সময় বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা নিয়ে প্রথম মাঠে নামা এই ফুটবল দলের লড়াই, দেশপ্রেম এবং স্বাধীনতার পক্ষে জনমত তৈরির গল্পই সিনেমাটির মূল বিষয়বস্তু।

প্রকাশিত পোস্টারে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আবহ ফুটে উঠেছে। এতে পানিতে ডুবে থাকা জনপদ, ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং লাল-সবুজ পতাকার উপস্থিতিতে প্রতিরোধ ও দেশপ্রেমের প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ অনেকে। নির্মাতা অনম বিশ্বাস জানিয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান বড় পর্দায় তুলে ধরাই এই সিনেমার লক্ষ্য। চলতি বছরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চবির নতুন কলা ভবনে জেনারেটর বসানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন

মুক্তিযুদ্ধের ফুটবল ইতিহাস নিয়ে শুভ-ফারিয়ার ‘ঠিকানা বাংলাদেশ’

প্রকাশিত হয়েছে: ০৯:০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬