লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত শিশুরা হলো জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের আগে ফাহিমা, লামিয়া ও সুলতানা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে বাগানের ভেতরে থাকা ওই গভীর পুকুরের পানিতে তারা ডুবে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান, দুপুরের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হলে দেখা যায় তাদের হার্টবিট ছিল না। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

জামদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হুসাইন জানান, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের পারিবারিক মালিকানাধীন। এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সাধারণত সেখানে লোকজন গোসল করতে যায় না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

গোপন চুক্তিতে বিয়ের পিঁড়িতে রোনালদো ও জর্জিনা

যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১০:৩৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬