লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পূর্ণ সূর্যগ্রহণ: দিনের আলোয় নামবে অন্ধকার, বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়

গোটা বিশ্ব আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। বাংলাদেশ সময় আজ বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে। এই ঘটনায় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলায় দিনের আলো হঠাৎ করেই অন্ধকারে বিলীন হয়ে যাবে। গ্রিনিচ মান সময় অনুযায়ী আজ বুধবার বিকেল ৩টা ৩৪ মিনিটে এই সূর্যগ্রহণের প্রক্রিয়া শুরু হবে এবং এরপর চাঁদের প্রচ্ছায়া দ্রুত পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে।

বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মূল পথ বা ‘পাথ অব টোটালিটি’ উত্তর রাশিয়া থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড অতিক্রম করবে। এরপর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এটি স্পেন ও পর্তুগালের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অগ্রসর হবে। স্পেনের লিওন, ভ্যালেন্সিয়া ও জারাগোজার মতো শহরগুলো এই গ্রহণের সরাসরি পথে রয়েছে। নাসা জানিয়েছে, স্পেনের লিওনে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে পূর্ণগ্রাস শুরু হবে এবং তা প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে।

মাদ্রিদ ও বার্সেলোনায় পূর্ণগ্রাস দেখা না গেলেও সেখানকার মানুষ সূর্যের প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত ঢাকা পড়ার দৃশ্য দেখতে পাবেন। ইউরোপের অন্যান্য বড় শহরের মধ্যে প্যারিসে ৯২ শতাংশ, লন্ডনে ৯১ শতাংশ এবং বার্লিনে ৮৫ শতাংশ সূর্য ঢাকা পড়বে। এছাড়া উত্তর-পশ্চিম আফ্রিকার আলজিয়ার্সে ৯৬ শতাংশ এবং কাসাব্লাঙ্কায় ৮৭ শতাংশ সূর্য ঢাকা পড়ার কথা রয়েছে। উত্তর আমেরিকার আলাস্কা ও কানাডার বিভিন্ন অঞ্চলেও আংশিক গ্রহণ দেখা যাবে।

বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। গ্রহণের মূল পথটি উত্তর গোলার্ধের উত্তর আটলান্টিক ও ইউরোপের দিকে সীমাবদ্ধ থাকায় বাংলাদেশ বা এই অঞ্চলের আকাশ থেকে এটি দৃশ্যমান হবে না।

নাসা সতর্ক করে জানিয়েছে যে, পূর্ণগ্রাসের একেবারে শেষ মুহূর্তগুলো ছাড়া খালি চোখে সূর্যের দিকে সরাসরি তাকানো অত্যন্ত বিপজ্জনক। আংশিক গ্রহণ পর্যবেক্ষণের সময় অবশ্যই সার্টিফাইড সৌর-পর্যবেক্ষণ চশমা বা উপযুক্ত সোলার ফিল্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আজকের এই ঘটনার পর পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণটি ঘটবে ২০২৭ সালের ২ আগস্ট। সেই সময় দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে পূর্ণগ্রাস দেখা যাবে।

জনপ্রিয় সংবাদ

ঢামেকের জরুরি বিভাগে কিশোরীর মরদেহ ফেলে উধাও দুই ব্যক্তি

আজ পূর্ণ সূর্যগ্রহণ: দিনের আলোয় নামবে অন্ধকার, বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়

প্রকাশিত হয়েছে: ০৩:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬