লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ও আজিজসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ ট্রাইব্যুনালের

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৩০ জনকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ট্রাইব্যুনালের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিশেষ আদালত এই আদেশ প্রদান করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০ জন আসামিকে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, আব্দুল জলিল মণ্ডল এবং সাংবাদিক মোজাম্মেল বাবু। তবে অসুস্থতার কারণে সাংবাদিক ফারজানা রুপাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।

উল্লেখ্য যে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে রাতের অন্ধকারে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২

শেখ হাসিনা ও আজিজসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ ট্রাইব্যুনালের

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬