লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন বার্নি স্যান্ডার্স

হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে তা 'ট্রাম্প প্রণালি' রাখার কথিত একটি উদ্যোগ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উদ্যোগের তীব্র বিরোধিতা করে তাকে 'পাগল রাজা' বা 'ম্যাড কিং' হিসেবে আখ্যায়িত করেছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে সিনেটর স্যান্ডার্স ট্রাম্পের উদ্দেশে সরাসরি বলেন, 'আপনি প্রেসিডেন্ট, কোনো পাগল রাজা নন। সেভাবেই আচরণ করুন।' স্যান্ডার্সের মতে, হরমুজ প্রণালির নাম পরিবর্তনের মতো অপ্রাসঙ্গিক বিষয়ে মনোযোগ না দিয়ে ট্রাম্পের উচিত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

স্যান্ডার্স তার বক্তব্যে উল্লেখ করেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি অর্থনৈতিক চাপ সাধারণ মার্কিন নাগরিকদের ওপর পড়ছে। তিনি মনে করেন, যুদ্ধের উত্তাপ, হুমকি কিংবা ক্ষমতার প্রদর্শনী বাদ দিয়ে ট্রাম্পের এখন কূটনীতি ও রাজনৈতিক সমাধানের পথে হাঁটা প্রয়োজন।

ট্রাম্পকে 'পাগল রাজা' উপাধি দেওয়ার পেছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও সামনে এনেছেন স্যান্ডার্স। মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশ রাজা তৃতীয় জর্জ আমেরিকান উপনিবেশগুলো নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক সামরিক শক্তি প্রয়োগ করেছিলেন, যার কারণে তিনি যুক্তরাষ্ট্রে 'ম্যাড কিং' হিসেবে পরিচিতি পান। স্যান্ডার্সের ইঙ্গিত সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গেই বর্তমান পরিস্থিতির তুলনা করার দিকে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার খাতে উৎপাদন ও রপ্তানি আদেশ বিপর্যয়

ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন বার্নি স্যান্ডার্স

প্রকাশিত হয়েছে: ০৬:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬