লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ শেষ হলেই তেলের দাম কমবে : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান যুদ্ধ শেষ হওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে কমে যাবে। গত শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের সিরাকিউজে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, যুদ্ধের আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি পরিমাণ তেল পরিবহন করা হচ্ছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও পুনরায় উল্লেখ করেন।

তেল পরিশোধনকারী প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখনই তাদের তেলের দাম কমানো শুরু করা উচিত।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালায়। এই তিন দেশের সংঘাত শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যাহত হয়, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করে এবং বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে যাত্রা শুরু দেশের প্রথম সাইকেল ট্র্যাকের

ইরান যুদ্ধ শেষ হলেই তেলের দাম কমবে : ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬