লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা

পানামায় স্থানীয় সময় শুক্রবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। কম্পনটির উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ প্রান্তের কাছে প্রত্যন্ত জনপদ পিতালোসা আরিবার প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। পরবর্তীতে ইউএসজিএস জানায়, দেশটিতে ৬.৬ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের তীব্রতা রাজধানী পানামা সিটিতেও ব্যাপকভাবে অনুভূত হয়। কম্পনের ফলে ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এই প্রাকৃতিক দুর্যোগকে একটি ‘বড় ধরনের বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন।

এই ঘটনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা পানামা, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া, গুয়াতেমালা, এল সালভাদর ও মেক্সিকোর উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করে। সতর্কবার্তায় জানানো হয়, পরবর্তী তিন ঘণ্টার মধ্যে উপকূলের কিছু অংশে সুনামির ঢেউ আঘাত হানতে পারে। তবে শুক্রবার বিকালের দিকে এই সতর্কতা তুলে নেওয়া হয়।

এদিকে, ভূমিকম্পের কারণে রাজধানী পানামা সিটির তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এবং যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুক্রবার বিকালের দিকে বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দাবি না মানলে ইরানের অস্তিত্ব মুছে ফেলার হুমকি ট্রাম্পের

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬