লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানের উত্থাপিত সাত দিনের রোডম্যাপ বা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে টেনেসির উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবেই জানান, তিনি তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন।

এর আগে, নিউইয়র্কে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস ও গার্ডিয়ান জানায়, যুদ্ধের অবসান এবং সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল ইরান। এই পরিকল্পনায় লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে সাত দিনের জন্য সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়। এছাড়া, জব্দকৃত অন্তত ১২ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ ছাড়, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নৌ অবরোধ তুলে নেওয়ার শর্তও ছিল। আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, এসব শর্ত পূরণ হলে সপ্তম দিনে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং আলোচনার পথ প্রশস্ত হবে।

ইরানের এই প্রস্তাবের বিষয়ে আরাঘচি যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় ছিলেন। এদিকে চীন এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছিল। মার্কিন সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেন। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছিলেন, ইয়েমেনে শত্রুতা বন্ধের বিষয়টিও তেহরানের অন্যতম দাবি।

অন্যদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের শনিবারের এক প্রতিবেদনে মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, নভেম্বরের শুরুতে মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প আবারও ইরানে বোমা হামলার অভিযান শুরু করতে পারেন। তবে এই তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে প্রস্তাবটি প্রত্যাখ্যানের ঘোষণা এল। সিএনএনের সঙ্গে হোয়াইট হাউসের প্রেস কভারেজ নিয়ে চলমান বিরোধের মধ্যেই এমন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কল্কি-২: দীপিকার চরিত্রে অন্য কেউ নয়, জানালেন পরিচালক

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত হয়েছে: ০৫:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬