লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড পেলেন ড. মাসুম বিল্লাহ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৪। পেশাগত উচ্চশিক্ষা, গবেষণা এবং বৈশ্বিক ইসলামিক ফাইন্যান্স ও বিনিয়োগ খাতের বিকাশে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন। মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনের প্রধান ব্লকে আয়োজিত ‘বিশ্ব ইসলামিক ইকোনমি উইক ২০২৬’-এর বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

প্রফেসর ড. মাসুম বিল্লাহ বর্তমানে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সিনিয়র প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি উচ্চশিক্ষা, কৌশলগত গবেষণা, বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এবং সরকারি ও করপোরেট খাতে পরামর্শ প্রদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার গবেষণার পরিধি ফাইন্যান্স ও ফিনটেকের সংযোগস্থল থেকে শুরু করে ডিজিটাল রূপান্তর, শিল্পায়ন, জ্বালানি ও বিদ্যুৎ এবং বিদেশি বিনিয়োগ সহযোগিতার মডেল কাঠামো পর্যন্ত বিস্তৃত। এছাড়া উদীয়মান হালাল ক্রিপ্টোকারেন্সি ও ক্রিপ্টো-অ্যাসেট নিয়েও তিনি কাজ করছেন। এ পর্যন্ত তিনি ৬৪টিরও বেশি বই এবং ২০০টিরও বেশি গবেষণাপত্র ও একাডেমিক নিবন্ধ প্রকাশ করেছেন, যা সমসাময়িক বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় ইসলামিক ফাইন্যান্সের প্রয়োগ ও কারিগরি কাঠামোকে সমৃদ্ধ করেছে।

একাডেমিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে করপোরেট নেতৃত্ব ও কৌশলগত পরিকল্পনায় সক্রিয় ভূমিকা রেখেছেন ড. মাসুম বিল্লাহ। এশিয়া-প্যাসিফিক, আরব অঞ্চল, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি পর্যায়ে তার গবেষণা ও কৌশলগত সহযোগিতার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে একজন বাংলাদেশি বংশোদ্ভূত অর্থনীতিবিদের অনন্য অবদান নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলো।

জনপ্রিয় সংবাদ

কল্কি-২: দীপিকার চরিত্রে অন্য কেউ নয়, জানালেন পরিচালক

লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড পেলেন ড. মাসুম বিল্লাহ

প্রকাশিত হয়েছে: ০৫:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬