লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় অপ্রচলিত মাদক ‘কুশ’ জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫) নামের দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অবস্থান নেওয়া হয়। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ওই দুই ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে তাঁদের ট্র্যাভেল ট্রলি তল্লাশি চালিয়ে ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। অধিদপ্তর বলছে, কুশ অত্যন্ত শক্তিশালী ও মারাত্মক ধরনের কৃত্রিম মাদক।

উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে কুশের বেশ কয়েকটি চালান ধরা পড়েছে। গত ১৮ আগস্ট ৪ কেজি ১৮০ গ্রাম কুশ উদ্ধারের ঘটনায় দুই ভারতীয় নাগরিক আকাশ দুবে ও আকাশ পাণ্ডে পালিয়ে যান। এরপর ২২ আগস্ট ৩ কেজি কুশসহ ভারতের কর্ণাটকের বাসিন্দা হুসাইন আবদুল কাদের শেখ এবং ২৪ আগস্ট ৫ কেজি ৪০ গ্রাম কুশসহ পশ্চিমবঙ্গের সানোয়ার আলী ও ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার আমুর গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নিহত

বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৬:০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬