লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে সফরের আগ্রহ আমিরাত প্রেসিডেন্টের

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানের হামলার পর বাংলাদেশের পক্ষ থেকে সংহতি প্রকাশ করায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকাস্থ ইউএই দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে আমিরাতের প্রেসিডেন্ট এই কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিঠিতে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ইউএই প্রেসিডেন্ট তার চিঠিতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার শক্তিশালী ও বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি জানান, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে এই সম্পর্ক বিদ্যমান।

এছাড়া অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

চিঠিতে তিনি বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানান। সুবিধাজনক প্রথম সুযোগেই সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে তিনি আশা ব্যক্ত করেন যে, এই সফর দুই বন্ধুপ্রতিম দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসীর মৃত্যু

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে সফরের আগ্রহ আমিরাত প্রেসিডেন্টের

প্রকাশিত হয়েছে: ০৩:০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬