লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রান্তিকে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সৌদি আরবে ওমরাহ পালনকারীর সংখ্যা ১ কোটি ৫২ লাখ ছাড়িয়েছে। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই তিন মাসে মোট ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৭৬৭ জন ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনকারীদের মধ্যে ৫৯ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৬ শতাংশ নারী। এছাড়া মোট ওমরাহ পালনকারীর ২৮ দশমিক ৯ শতাংশ সৌদি নাগরিক।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭৭ হাজার ৯০৪ জন বা ৪৮ দশমিক ২ শতাংশ এবং নারী ২৯ লাখ ৯১ হাজার ৩৬৭ জন বা ৫১ দশমিক ৮ শতাংশ। আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের প্রধান মাধ্যম ছিল বিমানবন্দর; মোট আগমনের ৮৬ শতাংশ বিমানপথে হয়েছে। এছাড়া ১৩ দশমিক ৬ শতাংশ স্থলবন্দর এবং শূন্য দশমিক ৪ শতাংশ সমুদ্রবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ করেছেন। আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের ক্ষেত্রে জানুয়ারি মাসে সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়, যা প্রান্তিকের মোট সংখ্যার ৩৮ দশমিক ৮ শতাংশ। মার্চ মাসে এই সংখ্যা কমে ১৩ লাখ ৯০ হাজার ১৩০ জনে দাঁড়ায়।

অন্যদিকে, দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল প্রায় ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন। এর মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৪৩ লাখ ৯৬ হাজার ৮২৮ জন, যা মোটের ৪৬ দশমিক ৫ শতাংশ। আর সৌদি নাগরিক নন এমন মানুষের সংখ্যা ছিল ৫০ লাখ ৬৭ হাজার ৬৬৮ জন বা ৫৩ দশমিক ৫ শতাংশ। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল প্রায় ৬২ লাখ ৬৫ হাজার ৮১০ জন বা ৬৬ দশমিক ২ শতাংশ এবং নারী ছিলেন প্রায় ৩১ লাখ ৯৮ হাজার ৬৮৬ জন বা ৩৩ দশমিক ৮ শতাংশ। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ৯০ লাখ ২৬ হাজার ১০৮ জন একবার ওমরাহ পালন করেছেন এবং ৪ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন একাধিকবার ওমরাহ পালন করেছেন, যা দেশীয় মোট ওমরাহ পালনকারীর ৪ দশমিক ৬ শতাংশ।

দেশীয় ওমরাহ পালনকারীদের ৭৫ দশমিক ৪ শতাংশ পরিবারের সঙ্গে, ১৭ দশমিক ২ শতাংশ একা এবং ৭ দশমিক ৪ শতাংশ বন্ধুদের সঙ্গে ওমরাহ পালন করেছেন। অঞ্চলভিত্তিক হিসাবে মক্কা অঞ্চলে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি—৪০ লাখ ৬৬ হাজার ৬৬৯ জন, যা মোটের ৪৩ শতাংশ। এরপর রয়েছে রিয়াদ অঞ্চল, যেখানে ওমরাহ পালন করেন ২০ লাখ ২৬ হাজার ২৯ জন বা ২১ দশমিক ৪ শতাংশ। সবচেয়ে কম দেশীয় ওমরাহ পালনকারী ছিল নর্দার্ন বর্ডারস অঞ্চলে—৪১ হাজার ৭১৮ জন, যা মোটের মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়, যা প্রান্তিকের মোটের ৪৮ দশমিক ২ শতাংশ। জানুয়ারিতে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সবচেয়ে কম—১৩ লাখ ১ হাজার ৩৪৩ জন।

বয়সভিত্তিক হিসাবে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের মধ্যে ৫৫ থেকে ৬৪ বছর বয়সীরা সবচেয়ে বড় অংশ (১৮ দশমিক ৮ শতাংশ) এবং ০ থেকে ১৪ বছর বয়সীদের অংশ ছিল সবচেয়ে কম (৮ শতাংশ)। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি (২৫ দশমিক ৩ শতাংশ) এবং ৬৫ বছর ও তার বেশি বয়সীদের অংশ ছিল সবচেয়ে কম (২ দশমিক ৮ শতাংশ)। এছাড়া মদিনায় ধর্মীয় উদ্দেশ্যে আগত আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ছিল ৩৭ লাখ ৪১ হাজার ৪৬০ জন। একই সময়ে ধর্মীয় উদ্দেশ্যে মদিনায় যাওয়া দেশীয় দর্শনার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৮৪ হাজার ১৯৩ জন, যার মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৯ লাখ ৭৫ হাজার ২৭৮ জন বা ৪৯ দশমিক ২ শতাংশ এবং সৌদি নাগরিক নন এমন দর্শনার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৮ হাজার ৯১৫ জন বা ৫০ দশমিক ৮ শতাংশ।

আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের ক্ষেত্রে জানুয়ারি মাসে সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়। ওই মাসে ২২ লাখ ৩৭ হাজার ৪১৮ জন আন্তর্জাতিক ওমরাহ পালন করেন, যা প্রথম প্রান্তিকের মোটের ৩৮ দশমিক ৮ শতাংশ। মার্চে এই সংখ্যা কমে দাঁড়ায় ১৩ লাখ ৯০ হাজার ১৩০ জনে, যা ছিল সর্বনিম্ন। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়। ওই মাসে ৪৫ লাখ ৫৮ হাজার ৫৭০ জন ওমরাহ পালন করেন, যা প্রথম প্রান্তিকের মোটের ৪৮ দশমিক ২ শতাংশ। জানুয়ারিতে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সবচেয়ে কম- ১৩ লাখ ১ হাজার ৩৪৩ জন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

প্রথম প্রান্তিকে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ

প্রকাশিত হয়েছে: ০৩:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬