লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে জাতিসংঘ মহাসচিবের শোক

নেপাল ও চীনের সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি, নিখোঁজ এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বার্তায় তিনি এই বিপর্যয়ে অনেক মানুষের প্রাণহানি এবং নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

মহাসচিব নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি জানিয়ে গুতেরেস আরও বলেন, নেপাল সরকারের নেতৃত্বে যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে, তাতে সহায়তার জন্য জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদাররা প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে মা/দক এবং চোরাচালানী মালা/মাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে জাতিসংঘ মহাসচিবের শোক

প্রকাশিত হয়েছে: ০৭:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬