লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ

আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। আজ রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, আগামী ১২ নভেম্বর প্রাথমিক নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হয়েছিল, সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে স্কুল-কলেজে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময়ে ভোটকেন্দ্র প্রস্তুত করা এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালন করা সম্ভব হবে না বিবেচনা করেই ভোট গ্রহণের সময় পেছানো হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার বিষয়ে কমিশন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এছাড়া আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের (স্টেকহোল্ডার) সাথে যে সংলাপের আয়োজন করার কথা ছিল, তাও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

জনপ্রিয় সংবাদ

দিল্লির ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, ইন্টারনেট চালুর বার্তা

আগামী জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ

প্রকাশিত হয়েছে: ১১:৩১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬