লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত রয়েছেন।

বৈঠকে অংশগ্রহণকারী অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

জনপ্রিয় সংবাদ

জনতার আদালতে সানাউল্লাহ নুর বাবুর খুনিদের বিচার হবে: হুইপ দুলু

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০৫:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬