লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজউকের নিয়ম উপেক্ষা করে উত্তরার দিয়াবাড়িতে অপরিকল্পিত ভবন নির্মাণ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় রাজউকের অনুমোদিত নকশা ও নির্মাণবিধি অমান্য করে একের পর এক ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেক ভবনই নির্ধারিত উচ্চতা, সেটব্যাক, পার্কিং এবং অন্যান্য নির্মাণবিধি অনুসরণ না করেই তৈরি করা হচ্ছে। এই অনিয়মের ফলে পরিকল্পিত নগরায়ণ ব্যাহত হওয়ার পাশাপাশি জননিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।

অভিযোগ রয়েছে যে, নিয়ম ভঙ্গ করে এসব ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো তদারকি বা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে না। কর্তৃপক্ষের এমন নিষ্ক্রিয়তায় নিয়ম ভঙ্গকারীরা আরও উৎসাহিত হচ্ছে। নগর পরিকল্পনাবিদদের মতে, পরিকল্পনাবহির্ভূতভাবে এসব ভবন নির্মাণের ফলে ভবিষ্যতে অগ্নিনিরাপত্তা, যানবাহন চলাচল, ড্রেনেজ ব্যবস্থা এবং খোলা জায়গা সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সংকট তৈরি হতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, বহিরাগত ব্যক্তিরা জমি কিনে উচ্চ ভবন নির্মাণ করলেও রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার মতো মৌলিক সুযোগ-সুবিধার দিকে কোনো নজর দিচ্ছেন না। এছাড়া বিভিন্ন ডেভেলপার কোম্পানি ভবন তৈরি করে বিক্রি করে চলে যাওয়ার পর এলাকার ভবিষ্যৎ বা জননিরাপত্তা নিয়ে কোনো দায়বদ্ধতা রাখে না। এলাকাবাসী এখন প্রশাসনিক তদারকি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, পর্যাপ্ত জনবলের অভাব এবং বিভিন্ন মহলের তদবিরের কারণে তারা নিয়মিত পরিদর্শন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, প্রতিটি নির্মাণকাজের প্রতিটি ধাপে কার্যকর তদারকি এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে নবনিযুক্ত সিভিল সার্জনের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয় অবরোধ

রাজউকের নিয়ম উপেক্ষা করে উত্তরার দিয়াবাড়িতে অপরিকল্পিত ভবন নির্মাণ

প্রকাশিত হয়েছে: ১১:১৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬