লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার অপরাধীদের বিরুদ্ধে নতুন বৈশ্বিক ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র সরকার নতুন একটি বৈশ্বিক ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছে। এই নতুন নীতির মূল লক্ষ্য হলো সাইবার অপরাধ এবং সাইবার-সক্ষম অপরাধে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এর আওতায় বিশেষভাবে অনলাইন বিনিয়োগ প্রতারণা বা ইনভেস্টমেন্ট স্ক্যাম এবং সেক্সটরশনের মতো অপরাধে জড়িতদের টার্গেট করা হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নীতি ঘোষণা করার সময় জানান, সাইবার অপরাধে জড়িত ব্যক্তি বা তাদের সহযোগীদের নিকটাত্মীয়রাও এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। রুবিও আরও বলেন, যে ব্যক্তিরা মার্কিন নাগরিকদের শিকার বানানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।

নতুন এই নীতিটি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২(এ)(৩)(সি) ধারার অধীনে কার্যকর করা হয়েছে। এটি ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্র দমনের বৃহত্তর উদ্যোগের একটি অংশ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনের পাশাপাশি সাইবার অপরাধ দমনে এই ভিসা নিষেধাজ্ঞাকে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, চলতি বছরেই রাজনৈতিক সহিংসতায় সমর্থন, মার্কিন প্রতিপক্ষকে সহায়তা, মাদক কার্টেল বা সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে বিভিন্ন ব্যক্তির ওপর অনুরূপ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওইসব ক্ষেত্রেও অভিযুক্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতা তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি

সাইবার অপরাধীদের বিরুদ্ধে নতুন বৈশ্বিক ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত হয়েছে: ০৩:৪৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬