লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলার ভয়ে মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার

ইরানের হামলার শিকার হতে পারেন—এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা তাদের মুঠোফোন ও কম্পিউটারে থাকা 'অ্যাড ট্র্যাকার' বা মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি নিষ্ক্রিয় করে রাখছেন। মার্কিন সিনেটর রন ওয়াইডেনের প্রকাশিত এক চিঠিতে এই উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। রয়টার্সের সাথে আলাপকালে একাধিক মার্কিন সেনা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, নিরাপত্তার খাতিরে তাদের ডিভাইসে থাকা এসব ট্র্যাকিং প্রযুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে।

অ্যাড ট্র্যাকার প্রযুক্তি মূলত ব্যবহারকারীর অবস্থান, ব্রাউজিং ইতিহাস, অ্যাপের ব্যবহার এবং অনলাইন কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে, যা সাধারণত বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহৃত হয়। তবে এই তথ্য ডেটা ব্রোকারদের মাধ্যমে বিক্রি হওয়ার ফলে যুদ্ধক্ষেত্রে মোতায়েন মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করে তাদের হামলার লক্ষ্যবস্তু করা সম্ভব বলে জাতীয় নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ডেটা ব্রোকার হলো এমন প্রতিষ্ঠান, যারা ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংকলন এবং পরে তা অন্যদের কাছে বিক্রি করে।

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, তারা দুই মাস আগেই তাদের কম্পিউটার ও মুঠোফোনে থাকা এসব ট্র্যাকার বন্ধ করেছে। মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, তারা সম্প্রতি তাদের উইন্ডোজচালিত ডিভাইসগুলোয় থাকা এসব শনাক্তকারী ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে। এছাড়া মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই তাদের মুঠোফোনের অ্যাড ট্র্যাকার নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উইন্ডোজ কম্পিউটারগুলোয় বিজ্ঞাপন আইডি ২০২১ সালের আগে থেকেই বন্ধ রয়েছে। তবে অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মোবাইলে অন্তত ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

ওরেগন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট–দলীয় সিনেটর রন ওয়াইডেন কয়েক মাস ধরে এ বিষয়ে পেন্টাগনের কাছে জবাবদিহি ও পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এছাড়া ওয়াইডেন ও নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান পার্টির প্রতিনিধি প্যাট হ্যারিগান গত শুক্রবার পেন্টাগনের কাছে একটি চিঠি পাঠিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। তাঁরা চিঠিতে সামরিক বাহিনী এবং এর সদস্যদের অবস্থানের তথ্য কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি যথাযথভাবে মোকাবিলা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলেছেন।

ওয়াইডেন এক বিবৃতিতে বলেছেন, সামরিক বাহিনীর নেওয়া পদক্ষেপগুলো যে এই হুমকি মোকাবিলায় কার্যকর হয়নি, তা এখন স্পষ্ট। হ্যারিগান বলেন, যুক্তরাষ্ট্রের শত্রুদের ক্রেডিট কার্ড বের করে এমন তথ্য কিনতে দেওয়া উচিত নয়, যা তাদের মার্কিন সেনাদের গতিবিধি অনুসরণ করতে সহায়তা করে। পেন্টাগন এক ই-মেইলে জানিয়েছে, আইনপ্রণেতাদের দেওয়া চিঠির জবাব তারা সরাসরি তাঁদের কাছেই দেবে।

প্রযুক্তিপ্রতিষ্ঠান ডিক্রিপ্টঅ্যাডসের সহপ্রতিষ্ঠাতা জ্যাক এডওয়ার্ডস বলেন, সামরিক বাহিনীর ব্যবহৃত ডিভাইসগুলোয় মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি নিষ্ক্রিয় করার উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। তবে তিনি সতর্ক করে বলেন, আরও জটিল কিছু উপায়ে সামরিক বাহিনীর সদস্যদের গতিবিধি অনুসরণ করা সম্ভব। যেমন ডিভাইসের কারিগরি তথ্যের সঙ্গে নেটওয়ার্ক ডেটা বা লোকেশন তথ্য মিলিয়ে তাঁদের অবস্থান শনাক্ত করা যেতে পারে।

গত জুলাইয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মধ্যে কাউকে কাউকে তাঁদের ফোন জমা দিতে বলা হতে পারে। কারণ, ইন্টারনেটে তাঁদের পোস্ট করা ভিডিওগুলো ব্যবহার করে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করতে পারছে বলে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া মার্কিন সামরিক কর্মকর্তারা সামগ্রিকভাবে ফোন ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের বিষয় বিবেচনা করছেন।

এসব তথ্যে সামরিক বাহিনীর মুঠোফোন ও কম্পিউটারে ‘অ্যাড আইডি’ নিষ্ক্রিয় করার বিষয়ে তাদের নেওয়া পদক্ষেপের কথা জানানো হয়েছে।.ইরান যুদ্ধে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহত.ওয়াইডেন এক বিবৃতিতে বলেছেন, সামরিক বাহিনীর নেওয়া পদক্ষেপগুলো যে ‘এ হুমকি মোকাবিলায় কার্যকর হয়নি, তা এখন স্পষ্ট’।হ্যারিগান বলেন, যুক্তরাষ্ট্রের শত্রুদের ক্রেডিট কার্ড বের করে এমন তথ্য কিনতে দেওয়া উচিত নয়, যা তাদের মার্কিন সেনাদের গতিবিধি অনুসরণ করতে সহায়তা করে।পেন্টাগন এক ই-মেইলে জানিয়েছে, আইনপ্রণেতাদের দেওয়া চিঠির জবাব তারা সরাসরি তাঁদের কাছেই দেবে।.মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি (এমএআইডি) হলো প্রতিটি ডিভাইসের সঙ্গে যুক্ত আলাদা আলাদা শনাক্তকারী ব্যবস্থা।

জনপ্রিয় সংবাদ

বদলে যাচ্ছে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ কমিটি, বাড়তে পারে জনভোগান্তি

ইরানের হামলার ভয়ে মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার

প্রকাশিত হয়েছে: ০৫:৪৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬