লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের দিকে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা

পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ মার্কিন অবরোধ অমান্য করে ইরানের বন্দরগুলোর দিকে যাওয়ার চেষ্টা করলে মার্কিন সামরিক বাহিনী তাতে হামলা চালিয়েছে। মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, এম/ভি ‘ভেলা নোভা’ নামের জাহাজটিকে বারবার সতর্ক করা সত্ত্বেও তা ইরানের দিকে যাত্রা অব্যাহত রাখে। পরবর্তীতে মার্কিন নৌবাহিনীর এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে জাহাজটি অচল হয়ে পড়ে।

সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি এখন আর অবরোধ লঙ্ঘন করে ইরানের দিকে অগ্রসর হচ্ছে না। গত ১৪ জুলাই ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ আরোপের পর কোনো জাহাজকে জোরপূর্বক থামানোর এটি তৃতীয় ঘটনা। সেন্টকমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত মোট ৫৫টি জাহাজকে অবরোধ এড়িয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মার্কিন বাহিনী আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে।

এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল থেকে ১৮ জুন পর্যন্ত সময়ে মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের অংশ হিসেবে নয়টি জাহাজ অচল করে দিয়েছিল এবং ১৪০টিরও বেশি জাহাজকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছিল। ইরান বরাবরই এই অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে। তেহরান জানিয়েছে, অবরোধ প্রত্যাহার হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার অন্যতম শর্ত।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আবারও দাবি করেছেন যে, এর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, বর্তমানে হরমুজ প্রণালীর ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। যুদ্ধের আগে এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হলেও বর্তমানে ইরানের হামলার কারণে সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

ইরানের দিকে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত হয়েছে: ০৫:২১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬