লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত শান্তিচুক্তি চান পুতিন

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মস্কো এখন সাময়িক যুদ্ধবিরতির চেয়ে একটি চূড়ান্ত শান্তিচুক্তির ওপর জোর দিচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে, তার দেশ দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পুতিন এই আগ্রহের কথা ব্যক্ত করে জানান, রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে, স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির ভিত্তিতে আলোচনায় ফেরার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।

রুশ প্রেসিডেন্টের ভাষ্যমতে, এই শান্তিচুক্তির মূল ভিত্তি হওয়া উচিত নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন শর্ত। অর্থাৎ, সাময়িকভাবে সংঘাত বন্ধ রাখার পরিবর্তে যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় শর্ত নির্ধারণের ওপরই মস্কো এখন গুরুত্ব দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কালাইয়ে যৌথ অভিযানে মাদকসহ আটক ৪

ইউক্রেন যুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত শান্তিচুক্তি চান পুতিন

প্রকাশিত হয়েছে: ১২:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬