লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যের ইচ্ছায় দেশ চলবে না: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মো. মামুন অর রশিদ বলেছেন, বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে এবং অন্য কারও ইচ্ছায় এ দেশ পরিচালিত হবে না। রোববার সকাল ১০টায় ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক শোভাযাত্রা শেষে কীর্তনখোলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য আরও বলেন, জুলাই মাস আমাদের এই শিক্ষাই দেয়। গত ১৭ বছরে দেশের প্রতিটি খাত ধ্বংস করা হয়েছিল, যার মধ্যে শিক্ষা ও আর্থিক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষাকে ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার অপপ্রয়াস চালানো হয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং এর জন্য সবার আগে ঐক্যবদ্ধ থাকা জরুরি। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক এবং জুলাই স্মৃতিফলক ও জুলাই-২৪ স্মরণিকা প্রস্তুতকরণ কমিটির আহ্বায়ক ড. মো. আলমগীর মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির এবং প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।

এছাড়া কর্মকর্তাদের পক্ষ থেকে প্রকৌশল শাখার উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন, কর্মচারী প্রতিনিধি হাসানুজ্জামান ও ইব্রাহিম বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ইতিহাস বিভাগের মোশারেফ হোসেন, রসায়ন বিভাগের রাকিব এবং বাংলা বিভাগের মনিরুল ইসলাম।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই শিক্ষার্থীদের দুর্বার আন্দোলন ও প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট বাহিনী বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। সেই থেকে প্রতিবছর এই দিনটিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করা হয়।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবার দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

অন্যের ইচ্ছায় দেশ চলবে না: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রকাশিত হয়েছে: ০৫:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬