লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ সমাজ গঠনে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষার আহ্বান

সুস্থ সমাজ বিনির্মাণে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) আয়োজিত 'নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা' শীর্ষক সেমিনারে বক্তারা এই মত প্রকাশ করেন।

সেমিনারে উপস্থিত চিকিৎসকরা জানান, বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নারীদের জরায়ু অপসারণ না করেই সিস্ট, টিউমার বা ফেব্রোয়েডের মতো জটিল রোগের উন্নত চিকিৎসা প্রদান করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলোজির পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ নাজমুল হুদা। তিনি সিজারিয়ান সেকশনের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর রাজনৈতিক ক্ষমতার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে বিভিন্ন বিষয়ের ওপর বিশেষজ্ঞ আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জরায়ু সংক্রান্ত স্বাস্থ্যঝুঁকি নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. ইয়াসমিন জাহান শাহীন, মানসিক স্বাস্থ্য নিয়ে অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশির এবং অস্টিওপোরোসিস নিয়ে ফার্মাসিস্ট ও গবেষক সামিন ফারদীন সৌমিক বক্তব্য দেন।

বানাসাস সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং একই সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।

বুধবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে 'নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা' শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)।

জনপ্রিয় সংবাদ

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌযান ও হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা

সুস্থ সমাজ গঠনে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষার আহ্বান

প্রকাশিত হয়েছে: ০৫:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬