লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ে ফটোগ্রাফারের আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী জারিন খান

মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জারিন খান। সেখানে এক ফটোগ্রাফারের করা আপত্তিকর মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ইভেন্টটিতে জারিন খান ডেনিম জ্যাকেট ও পোশাক হাতে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে উপস্থিত এক ফটোগ্রাফার তাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, ‘ড্রেসটি পরে দেখান।’

এমন মন্তব্যে তাৎক্ষণিকভাবে বিরক্ত হয়ে জারিন খান কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি ফটোগ্রাফারকে উদ্দেশ্য করে বলেন, ‘সবার সামনে? সেটা সম্ভব না। আমার সঙ্গে এমন বাজে কথা বলবেন না। আমি এসব একদম সহ্য করব না। সবাই নিজের গণ্ডির মধ্যে থাকুন।’ অভিনেত্রীর এই সাহসী ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই জারিন খানের এই অবস্থানের প্রশংসা করে তাকে সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও জারিন খান সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রতি অশালীন মন্তব্য ও নোংরা ইমোজির ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি সে সময়ও এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছিলেন এবং নারীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন।

নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এসব আমি সহ্য করব না, সবাই নিজের সীমার মধ্যে থাকুন।” মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

মুম্বাইয়ে ফটোগ্রাফারের আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী জারিন খান

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬